আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নির্বাচন কমিশনের পুরস্কার পাওয়া খণ্ডঘোষের যুগ্ম বিডিওকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৪ এপ্রিল: এস আই আর (SIR)পর্বে ভালো কাজ করার জন্য নির্বাচন কমিশনের দ্বারা পুরস্কৃত হয়েছিলেন পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের যুগ্ম ভিডিও জ্যোৎস্না খাতুন। তবুও মিললো না রেহাই। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনই সাসপেন্ড করলো সেই জোসনা খাতুন কে।শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা জানাজানি হতেই জোর সোরগোল পড়ে গিয়েছে খণ্ডঘোষের রাজনৈতিক মহলে।

যুগ্ম ভিডিও হিসাবে ২০২৫ সালের প্রথম দিকে খণ্ডঘোষ ব্লকে কাজে যোগ দেন জ্যোৎস্না খাতুন।নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট ঘোষণার আগে প্রায় দুমাস ধরে চলে এস আই আর (SIR)প্রক্রিয়া ।সেই এস আই আর (SIR) প্রক্রিয়ায় AERO হিসাবে জ্যোৎস্না খাতুন যথাযথ ভাবে দায়িত্ব সামলান। তার কাজে সন্তুষ্ট হয়ে নির্বাচন কমিশন তাঁকে পুরস্কৃত করে।

কিন্তু পুরস্কার প্রাপ্তির কিছুদিনের মধ্যেই জ্যোৎস্না খাতুন কে যে নির্বাচন কমিশনের দ্বারাই তিরস্কৃত হতে হবে এমনটা খন্ডঘোষ ব্লক প্রশাসনের কেউ কল্পনাও করতে পারেননি। যদিও সেটাই শুক্রবার ঘটেছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এদিন রাজ্যের যে কয়জন বিডিও এবং যুগ্ম বিডিও কে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে সেই তালিকায় জ্যোৎস্না খাতুনেরও নাম রয়েছে।

কমিশনের এই ঘোষণার কথা জেনে খণ্ডঘোষ ব্লক প্রশাসনের সকল আধিকারিকরা এদিন কার্যত স্তম্ভিত হয়ে যান।কমিশনেরর এই সিদ্ধান্ত নিয়ে জ্যোৎস্না খাতুনের কোন প্রতিক্রিয়া যদিও পাওয়া যায়নি,বিষয়টি নিয়ে খণ্ডঘোষ ব্লকের তৃণমূলের নেতারা কোন মন্তব্য করতে না চাইলেও খণ্ডঘোষের সিপিএম নেতা বিনোদ ঘোষ বলেন ,“নিরপেক্ষতা হীনতার দায়ে কমিশন খণ্ডঘোষ ব্লকের যুগ্ম বিডিও জ্যোৎস্না খাতুন কে সাসপেন্ড করেছে বলে শুনতে পাচ্ছি।

আমাদের প্রশ্ন নির্বাচন কমিশনও কি নিরপেক্ষ ভাবে কাজ করছে? আমরাতো যা দেখছি বিজেপি ও আর এস এস (RSS) এর হয়েই নির্বাচন কমিশন কাজ করছে।“যদিও খণ্ডঘোষ বিধানসভার বিজেপি প্রার্থী গৌতম ধারা বলেন,“ নির্বাচন স্বতন্ত্র সংস্থা। তারা কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। এ নিয়ে আমার কিছু বলার নেই ।

See also  পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ নব-নির্বাচিত বিধায়কের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি