আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চারদিন পর মিললো সুন্দরবনের নদীতে পড়ে যাওয়া পর্যটকের দেহ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: বেড়াতে গিয়ে সুন্দরবনের মাতলা নদীতে পড়ে যাওয়া পর্যটকের দেহ মিললো চারদিন পর।শীত মানেই বেড়ানো।আর শীতকাল মানেই সুন্দরবনে পর্যটকদের ঢল৷ রয়্যাল বেঙ্গল টাইগার দেখার আশায় এ বছরও সুন্দরবনে ভিড় জমিয়েছেন কয়েক হাজার পর্যটক৷সুন্দরবনে বেড়ানোর অন্যতম আকর্ষণ সারারাত লঞ্চে নদীর বুকে রাত কাটানো৷

আর এ বার সুন্দরবনে ঘুরতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল এক পর্যটকের৷ সম্প্রতি গড়িয়া থেকে ২২ জনের পর্যটকের একটি দল সুন্দরবনে বেড়াতে যায়৷ গত শনিবার রাতে কুলতলির কৈখালির মাতলা নদীতে লঞ্চে রাত কাটাচ্ছিল ওই পর্যটকদের দলটি৷সেই সময়ই আচমকা লঞ্চ থেকে পা পিছলে নদীতে পড়ে যান সুমন পাল নামে ওই পর্যটক৷

৩৫ বছরের ওই যুবক পাটুলি থানাএলাকার ব্রিজি পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন।রাতভর নদীতে খোঁজাখুঁজির পরেও শেষ পর্যন্ত সুমন পাল নামের ওই পর্যটকের খোঁজ মেলেনি৷রবিবার সকালে ওই পর্যটকের সঙ্গীরা কুলতলি থানায় এসে যোগাযোগ করেন৷ নিখোঁজ পর্যটকের খোঁজ শুরু করে কুলতলি থানার পুলিশ৷ দশ জনের একটি ডুবুরির দলকে নিয়ে আসা হয়৷ মাতলা নদীতে শুরু হয় তল্লাশি৷

তার পরেও ওই পর্যটকের খোঁজ মিলছিল না৷শেষ পর্যন্ত বুধবার বিকেলে স্থানীয় মৎস্যজীবীরা নৈপুকুরিয়া নদীর কাটমারি ঘাট এলাকায় সুমন পাল নামে ওই পর্যটকের দেহ ভাসতে দেখেন৷ওই মৎস্যজীবীরাই পুলিশকে খবর দেন৷ পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান৷আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  গরীবের সংসারের হাল ধরতে স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেজুর গাছে হাড়ি বাঁধছে জেলার সর্বপ্রথম মহিলা শিউলি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি