নিউ বারাকপুরে তৃণমূলের পতাকা খোলাকে কেন্দ্র করে উত্তেজনা
নববারাকপুর : বিধানসভা নির্বাচনের ভোট যুদ্ধ যত এগিয়ে আসছে। বাড়ছে শাসক ও বিরোধী দলের প্রচার জনসংযোগ। নিউ বারাকপুরে তৃণমূল কংগ্রেসের পতাকা খোলাকে কেন্দ্র করে উত্তেজনা। শনিবার সকালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে নিউ বারাকপুরে ১৬ নং ওয়ার্ডে নবপল্লী এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

সিপিএমের অভিযোগ তৃণমূল কংগ্রেসের পতাকা সরকারী জায়গায় লাগানো হয়েছে কেন খোলা হবে না। নির্বাচন কমিশনে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে ছুটে আসেন কমিশন, বাহিনীর জওয়ান সহ পুলিশ।
খবর পেয়েই ঘটনাস্থলে হাজির পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, তৃণমূল মহিলা নেত্রী মৃদুলা সাহা সহ কয়েক শো তৃণমূল কর্মী সমর্থকরা। পুরপ্রধান প্রবীর সাহা স্পষ্ট জানান এলাকায় দীর্ঘদিনের ট্রাডিশন ভোটের সময় সব রাজনৈতিক দল পতাকা ফেস্টুন লাগায়। তৃনমূল কংগ্রেস ছাত্র যুবরা এলাকার বাসিন্দাদের অনুমতি নিয়ে পতাকা ফেস্টুন ফ্লেক্সে টাঙিয়ে ছে। সরকারী জায়গায় সিপিএম তাদের মুখপত্র গনশক্তি বোর্ড লাল ঝান্ডা লাগিয়ে প্রচার করছে।

সেগুলো ভেঙে ফেলতে হবে আগে তবেই তৃণমূল কংগ্রেসের পতাকা খোলা হবে। রীতিমতো মাইক বেধে প্রতিবাদে রাস্তায় তৃণমূল কংগ্রেস ছাত্র যুবরা এবং সাধারণ মানুষ ও ।










