আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

যুবসাথীতে আবেদনের রেকর্ড! শেষদিন মিলিয়ে সংখ্যা ৮৪ লক্ষ, সিংহভাগ আবেদন অফলাইনে — শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বৃহস্পতিবার ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। শেষ মুহূর্তের ভিড় সামলে অবশেষে ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনের সংখ্যা দাঁড়াল ৮৪ লক্ষে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত সময়সীমা ছিল আবেদন জমার। সরকারি সূত্রে জানা গিয়েছে, মোট আবেদনকারীর মধ্যে ৬৫ লক্ষেরও বেশি বেকার যুবক-যুবতী অফলাইনে আবেদন করেছেন। অনলাইনে আবেদন জমা পড়েছে প্রায় ১৯ লক্ষ।
সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে। জেলার মোট আবেদন সংখ্যা ৭,৬৪,৪৬৬। এরপরেই রয়েছে মুর্শিদাবাদ (৬,০৬,৮৬৫) এবং উত্তর ২৪ পরগনা (৫,০০,৭১৫)।

জেলাভিত্তিক আবেদনের পরিসংখ্যান:- (অফলাইন)
৪) পূর্ব মেদিনীপুর – ৩,৪৭,৭৯২
৫) নদিয়া – ৩,৪৪,১৭০
৬) হুগলি – ৩,৩৪,৭১৬
৭) বাঁকুড়া – ৩,১১,৯৩১
৮) হাওড়া – ৩,০৯,৪৬৭
৯) পশ্চিম মেদিনীপুর – ৩,০৮,৭৭৯
১০) পুরুলিয়া – ৩,০৪,৬৪৭
১১) পূর্ব বর্ধমান – ২,৯৭,১০৬
১২) মালদা – ২,৯৩,৫২৪
১৩) বীরভূম – ২,৬৭,৩১১
১৪) পশ্চিম বর্ধমান – ২,৪৬,৭৫০
১৫) কোচবিহার – ২,২৯,০৮১
১৬) জলপাইগুড়ি – ২,১২,৩৪৩
১৭) উত্তর দিনাজপুর – ১,৯০,৫৯৪
১৮) কলকাতা – ১,৬২,০৬৭
১৯) দক্ষিণ দিনাজপুর – ১,২৬,০৯০
২০) দার্জিলিং – ১,১৮,৭৭৫
২১) আলিপুরদুয়ার – ১,১৭,৮৪৭
২২) ঝাড়গ্রাম – ৮৫,০৭০
২৩) কালিম্পং – ২০,৪৪৩

রাজ্য জুড়ে বিপুল সাড়া মিলেছে এই প্রকল্পে। বিশেষ করে গ্রামীণ জেলাগুলিতে অফলাইন আবেদনের সংখ্যা চোখে পড়ার মতো। প্রশাসনিক মহলের মতে, কর্মসংস্থানের প্রত্যাশায় যুব সমাজের আগ্রহই এই বিপুল আবেদন সংখ্যার মূল কারণ।
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ায় এবার নজর থাকবে যাচাই-বাছাই ও পরবর্তী পদক্ষেপের দিকে। ৮৪ লক্ষ আবেদন—নির্বাচনের আবহে এই বিপুল সাড়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।

See also  নতুন বছরের শুরুতেই ভোটের ময়দানে, খণ্ডঘোষে উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে তৃণমূল।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি