আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রেশন বণ্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ!এমআর ডিলারকে ঘেরাও গ্রাহকদের!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রেশন বণ্টনে একাধিক অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কামারপাড়া মিস্ত্রীপাড়ায়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে বনপাস কামারপাড়ার ২৩ নম্বর রেশন দোকান।

স্থানীয় সূত্রে জানা যায়, এমআর ডিলার রানু সেনের দোকান থেকে প্রায় ৬০০টি পরিবার রেশন পরিষেবা পান। গ্রাহকদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে রেশন দেওয়ার পরিবর্তে হাতে লেখা চিরকুট দেওয়া হয়। জানানো হয়, ১ মার্চ, রবিবার থেকে রেশন বিতরণ শুরু হবে। কিন্তু নির্দিষ্ট দিনে রেশন তুলতে গেলে দুই মাসের রেশন একসঙ্গে দেওয়ার বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও ক্ষোভ ছড়ায়।

বিক্ষোভকারী গ্রাহকদের দাবি, নির্দিষ্ট সময়ে রেশন মেলে না। প্রথমে হাতে লেখা চিরকুট দেওয়া হয়, পরে বায়োমেট্রিক লাইনে দাঁড়াতে বলা হয়। অথচ অনেক ক্ষেত্রেই বায়োমেট্রিক মেশিনের রশিদ দেওয়া হয় না বলে অভিযোগ। ফলে দুই থেকে তিন মাসের চিরকুট জমে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

গ্রাহকদের আরও অভিযোগ, সরকারি ‘দুয়ারে রেশন’ প্রকল্প কার্যত কাগজে-কলমে সীমাবদ্ধ। বাস্তবে নিয়ম মেনে রেশন বণ্টন হচ্ছে না বলেই তাঁদের দাবি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকরা রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে প্রশাসনের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া।

See also  প্রতারণা চক্রে হদিশ মিলল গাড়ি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি