আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পণপ্রথার বিরুদ্ধে যাত্রামঞ্চে প্রতিবাদ: অভিনয়ে মন্ত্রিত্বের বার্তা দিলেন স্বপন দেবনাথ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পণপ্রথার মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে যাত্রামঞ্চকেই বেছে নিলেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। দক্ষিণ দামোদর এলাকার খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের অধীন গুইর গ্রামীণ ও কৃষি মেলার তৃতীয় দিনে অনুষ্ঠিত যাত্রায় প্রতিবাদী চরিত্রে অভিনয় করতে দেখা গেল তাঁকে।

এই যাত্রাপালার নাম ‘ঘুম কেড়েছে ফুল কুমারী’। শ্রী স্বপন দেবনাথ প্রতিষ্ঠিত এস এন্টারপ্রাইজ প্রযোজিত এই যাত্রাটি রচনা ও নির্দেশনা দেন উৎপল রায়। সামাজিক বার্তাবাহী এই যাত্রার মাধ্যমে পণপ্রথার ভয়াবহ দিক এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান তুলে ধরা হয়। মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে মঞ্চে অভিনয় করেন সিরিয়াল খ্যাত অভিনেত্রী অনন্যা, যাত্রাজগতের এভারগ্রিন শিল্পী রুমা দাসগুপ্ত এবং সিরিয়াল খ্যাত খলনায়ক অমিত কান্তি ঘোষ। তাঁদের অভিনয়ে যাত্রাটি দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়।

যাত্রা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় এবং খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটির গুরুত্ব আরও বৃদ্ধি পায়। লোকসংস্কৃতির মাধ্যমে সামাজিক কুপ্রথার বিরুদ্ধে বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। পণপ্রথার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এমন সাংস্কৃতিক প্রয়াস সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ প্রশস্ত করবে বলেই মত উপস্থিত সকলের।

See also  বাংলার বাড়ির টাকা পেয়েও জমির অভাব, পাশে দাঁড়ালেন বিধায়ক নবীনচন্দ্র বাগ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি