বর্ধমান জেলা কার্যালয়ে বর্ধমান দক্ষিণ বিধানসভার পরিবর্তন যাত্রা উপলক্ষে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পবন সায়, যিনি ছত্রিশগড় প্রদেশ বিজেপির সংগঠন মন্ত্রী ও রাঢ়বঙ্গ জোনের ইনচার্জ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি অর্ধেন্দু বিশ্বাস ও সন্দ্বীপ নন্দী, জেলা সভাপতি অভিজিৎ তা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
আসন্ন কর্মসূচিকে সফল করতে সংগঠনকে আরও শক্তিশালী করা, জনসংযোগ বৃদ্ধি এবং পরিবর্তন যাত্রার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। নেতৃত্বের পক্ষ থেকে সকল কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।







