পানিহাটি :-পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে র্যালি ও জনসভায় অংশ নিলেন ‘অভয়ার মা’। বৃহস্পতিবার সকালে অমরাবতী থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।

এই র্যালিতে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিপ্লব কুমার দেব । মিছিল শেষে সোদপুর ট্রাফিক মোড়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি-সহ দলের অন্যান্য নেতারা। বক্তৃতায় স্মৃতি ইরানি একজন মায়ের লড়াইকে সম্মান জানানোর পাশাপাশি নারী সুরক্ষার প্রশ্নে জোরালো বার্তা দেন।











