আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রক্ত সংকট মেটাতে ভাতারে রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
আমিরুল ইসলামের রিপোর্ট
পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে সাহেবগঞ্জ এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ কাশিপুর প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।
বর্তমানে কোরোনা ভাইরাসের জেরে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের টান দেখা দিয়েছে ।সেই রক্তের টান মেটাতে সাহেবগঞ্জ এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ।
ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মান গোবিন্দ অধিকারী জানান, ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে আমাদের এই উদ্যোগ আগামীতেও বেশ কয়েকটি অঞ্চলে আমাদের এই রক্তদান শিবির হবে। আজ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা এসেছেন আমাদের এই রক্তদান শিবিরে। তৃণমূল কংগ্রেসের কর্মী দের কে অসংখ্য ধন্যবাদ। মোট 40 জন রক্তদাতা রক্ত দেবেন আজ ।আমাদের 100 জন কর্মী হাজির হয়েছেন রক্ত দিতে। কিন্তু কোরোনা ভাইরাসের জন্য জন্য 40 জনের বেশি রক্ত নিতে পারবেন না বর্ধমান মেডিকেল কলেজ।
এই রক্তদান শিবিরে উপস্থিত রয়েছেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা, রাজা কার্ফা, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মান গোবিন্দ অধিকারী, সঞ্জয় মন্ডল,।
See also  উত্তুরে হাওয়ার দাপটে শীতের চরম সতর্কতা, দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের আশঙ্কা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি