উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জমি জমা নিয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল ও মারপিঠের অভিযোগে গ্রেপ্তার এক প্রতিবেশী জয়নগরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জয়নগর থানার চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উলেরদাঁড়ি এলাকায় জমি জমা নিয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোলের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উলেরদাঁড়ি এলাকার বাড়ি থেকে রাজারাম হালদারকে,বয়স ৪২,গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে জয়নগর থানার পুলিশ।
ধৃতকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।








