আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রক্তের ঘাটতি মেটাতে রায়না-২ বিডিওর উদ্যোগে মহতি রক্তদান শিবির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, রায়না: তীব্র দাবদহের মধ্যে ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটানোর লক্ষ্যে রায়না-২ ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিস চত্বরে অনুষ্ঠিত হলো এক মহতি রক্তদান শিবির। রায়না-২ ব্লক হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নেন বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেও রক্তদান করেন রায়না-২ ব্লকের বিডিও সৌমব্রত সরকার। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অতিথি ও রক্তদাতারা।

 

 

 

 

 

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজের বৃহত্তর স্বার্থে এই ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকদের সূত্রে জানা যায়, এদিন প্রায় ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত সমস্ত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক-এর হাতে তুলে দেওয়া হয়, যাতে প্রয়োজনের সময় রোগীদের চিকিৎসায় তা ব্যবহার করা যায়।

 

 

 

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়না-২ ব্লকের বিএমওএইচ ডা. মির্জা মুজিবুর রহমান, বিধায়ক প্রতিনিধি সজল দাঁ-সহ ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা। আয়োজকদের বক্তব্য, গরমের সময় রক্তদাতার সংখ্যা কমে যাওয়ায় বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। সেই সংকট মোকাবিলায় এই রক্তদান শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাধারণ মানুষের মধ্যে রক্তদানের প্রতি সচেতনতা আরও বৃদ্ধি করবে।

See also  রায়না ২-এ মর্যাদার সঙ্গে পালিত হলো ১৭২তম হুল দিবস, শহীদ সিধু-কানুর আদর্শে ঐক্য ও ন্যায়ের বার্তা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি