আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষে নবীনচন্দ্র বাগকে সংবর্ধনা, জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় প্রার্থী করা হয়েছে নবীনচন্দ্র বাগকে। প্রার্থী ঘোষণার পরই তাঁকে সংবর্ধনা জানাল কৈয়ড় অঞ্চল তৃণমূল কংগ্রেস।

তোড়কোনা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, কৈয়ড় অঞ্চলের প্রধান শাজাহান মন্ডল, পঞ্চায়েত সদস্য শেখ রিপন-সহ দলীয় কর্মী-সমর্থকরা।

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নবীনচন্দ্র বাগের হাত ধরেই খণ্ডঘোষে প্রথমবার ঘাসফুল ফোটে। তারপর থেকে একাধিক নির্বাচনে জয়ের ধারা বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। ফলে এবারের নির্বাচন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

প্রার্থী নবীনচন্দ্র বাগ জানান, “এবারও আমরা প্রায় ৩০ হাজার ভোটে জয়লাভ করব।” পাশাপাশি কৈয়ড় অঞ্চল থেকেও প্রায় ৫ হাজার ভোটে এগিয়ে থাকার ব্যাপারে আশাবাদী দলীয় নেতৃত্ব।

নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

See also  আবারো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার গলসী ১ নং ব্লকের শিড়রাই গ্রাম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি