আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মুকেশ আম্বানির ড্রাইভারের বেতন লজ্জায় ফেলে দেবে দেশের বড় কর্পোরেট সংস্থার কর্মীদেরও

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

তিনি বর্তমানে ভারতের সবচেয়ে বড় ধনী ব্যাক্তি। তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ আকাশছোয়া। যত দিন যাচ্ছে উত্তরোত্তর তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাঁকে টেক্কা দেওয়ার মতো বিত্তবান এদেশে কেউ নেই। প্রত্যেকেই শতযোজন পিছিয়ে রয়েছেন। আর তাই তার ব্যক্তিগত সংগ্রহে থাকা জিনিস তা সেই তার বাড়ি এন্টিলা বা তার স্ত্রীর সবচেয়ে দামি শাড়ি যে বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে তা স্বাভাবিক ব্যাপার।

সম্প্রতি মুকেশ আম্বানিকে এক নতুন গাড়িতে দেখা গিয়েছে। এমনিতে মুকেশ আম্বানির বাড়িতে দামি গাড়ির কোনো কমতি নেই। পৃথিবীর সমস্ত কোম্পানির বিলাসবহুল গাড়ি তার বাড়িতে দেখা যায়। কিন্তু এই গাড়ি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় আজকের প্রতিবেদনে আমরা সেই নিয়েই আলোচনা করব। মুকেশ আম্বানির সংগ্রহে এসেছে নতুন এক গাড়ি। এই গাড়ির বর্তমান এক্স শোরুম মূল্য ৮.৭ কোটি টাকা। গাড়িটি বিএমডব্লিউ  ৭ সিরিজের একটি গাড়ি। এই গাড়ির বিশেষত্ব হলো নিরাপত্তা, যা বর্তমানে ভারতীয় প্রধানমন্ত্রীর গাড়ির নিরাপত্তার সঙ্গে সমানে টক্কর দিতে পারে।
বিএমডব্লিউ গাড়িটিতে নিরাপত্তার জন্য বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। সমস্ত গাড়িতে ভি আর সেভেন ব্যালেস্টিক মানের নিরাপত্তা দেওয়া হয়েছে। অর্থাৎ এই গাড়ির নিরাপত্তা যে কোন রাষ্ট্রপ্রধানের গাড়ির নিরাপত্তা সমকক্ষ। এই গাড়ির মধ্যে ব্যবহৃত প্রতিটি জানালার কাঁচ এবং সম্মুখের কাঁচ ৬৫ মিলিমিটার পুরু বুলেটপ্রুফ কাঁচ দিয়ে তৈরি যাদের মোট ওজন ১৫০ কেজি। এই কাঁচ এ কে ফরটি সেভেন থেকে বের হওয়া বুলেটে ভেঙ্গে যায় না।
এই গাড়ি বিশেষভাবে তৈরি করা হয়েছে যা গ্রেনেড আক্রমণ থেকেও গাড়িতে থাকা ব্যক্তিদের অক্ষত রাখতে পারে। এই গাড়ির নিরাপত্তা এমন ভাবেই সুনিশ্চিত করা হয়েছে যে বিরাট কোনো বিস্ফোরণ অর্থাৎ যদি ১৭ কেজি ওজনের  টিএনটি বিস্ফোরক দিয়েও বিস্ফোরণ করানো হয় তাহলে গাড়ি দুমড়ে-মুচড়ে যাবে না অর্থাৎ প্রতিহত করতে পারবে।

এই গাড়ির কেবিন এমন ভাবে বাড়ানো হয়েছে যে তা অগ্নি প্রতিরোধক এবং এর মধ্যে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থাও মজুদ আছে। এই গাড়ির চাকার দিকে বিশেষ নজর দেয়া হয়েছে। গাড়িতে ব্যবহৃত চাকা বুলেটপ্রুফ প্রতিহত করতে পারবে । এই গাড়ির টায়ারও সাধারণ নয় ডাবল লেয়ার টায়ারও রয়েছে। গুলি লাগার পরও পাঞ্চার হবে না। এমনকি যদি বুলেট দ্বারা চাকা কোন ক্ষতিগ্রস্থও হয় তাহলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ছুটতে এই গাড়ি।

See also  এক নজরে আজকের হেডলাইনস ( কৃষকসেতু নিউজ বাংলা )

 

এই গাড়ির ইঞ্জিন টুইন টার্বো সিক্স পয়েন্ট জিরো লিটার বি টুয়েলভ পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন এর দ্বারা ৫৪৪ বিএইচপি শক্তি উৎপন্ন করা যায়। এই গাড়ি ৬.২ সেকেন্ডে ঘন্টায় ১০০কিলোমিটার গতি অর্জন করতে পারে। গাড়ির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২১০ কিলোমিটার।
এই গাড়ির মধ্যে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি যার সাহায্যে গাড়িটি স্যাটেলাইট দ্বারা ট্র্যাক করা সম্ভব হবে। এছাড়াও বিপদকালে গাড়ির মধ্য থেকে আপদকালীন সংবাদ দেওয়ার ব্যবস্থা হয়েছে। এই গাড়ির এক্স শোরুম দাম ৮.৭ কোটি টাকা এবং উচ্চ নিরাপত্তা বৈশিষ্ট্যের জন্য রেজিস্ট্রেশন করতে খরচ পড়েছে ১.৬ কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন এই গাড়ি ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যবহৃত গাড়ির চেয়ে কোন অংশেই কম নয় বরং কিছু কিছু ক্ষেত্রে তা ছাপিয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি