পবিত্র রমজান মাসকে সামনে রেখে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিতে পূর্ব বর্ধমানের মেমারী ১ নম্বর ব্লকে সম্প্রীতি সভার আয়োজন করল ব্লক তৃণমূল কংগ্রেস।
মেমারী ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে আয়োজিত এই সভায় ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমরা উপস্থিত ছিলেন। রমজান মাসের সূচনাকে সামনে রেখে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হয়।
সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—কোনও বিভেদ বা হিংসা নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে হবে। বক্তারা বলেন, রমজান আত্মসংযম ও মানবিকতার শিক্ষা দেয়, সেই শিক্ষাকেই সমাজে ছড়িয়ে দিতে হবে।
উপস্থিত ইমামরাও সম্প্রীতি রক্ষার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলে সচেষ্ট থাকার বার্তা দেন।
রাজনৈতিক মহলের মতে, উৎসবের মরসুমে এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।







