আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়দীঘির নগেন্দ্রপুরে মিড ডে মিলে টিকটিকি, অসুস্থ ১৫ জন শিশু,চিকিৎসা করলেন খোদ বিধায়ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি : রায়দীঘিতে মিড ডে মিলের খাবারে টিকটিক,অসুস্থ ১৫ জন শিশু। রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর উত্তরপাড়ায় আইসিডি এস সেন্টারের রান্না করা খাবারে পড়লো টিকটিকি।বৃহস্পতিবারের এই ঘটনায় ১৫ জন শিশু অসুস্থ হয়ে পড়ে।তাদের সঙ্গে সঙ্গে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

আর এই ঘটনা শুনেই তড়িঘড়ি হাসপাতালে যান রায়দিঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা। তিনি নিজে চিকিৎসা করেন। বিএমওএইচকে বলে ঘটনাস্থলে দু’টি আ্যম্বুল্যান্স পাঠান। সিডিপিওকে গোটা ঘটনাটি খতিয়ে দেখতে বলা হয়েছে।

 

মেডিক্যাল অফিসারদের মেডিক্যাল টিম ঘটনাস্থলে যায়। সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর। উল্লেখ্য এই আইসিডিএস সেন্টারে পড়ুয়ার সংখ্যা ৪৫। খাবার দেওয়ার পর কিছুজন বাড়িতে খাবার নিয়ে যায়। তবে যারা তৎক্ষণাৎ খাবার খেতে শুরু করে তাদের অসুবিধা হয়। অসুস্থ পড়ুয়াদের পেটব্যথা ও বমির মতো উপসর্গ রয়েছে।

তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।এদিকে ঘটনার খবর পাওয়ার পর রায়দিঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা হাসপাতালে পৌঁছান। তিনি অসুস্থ শিশুদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। নিজেও চিকিৎসা করেন শিশুদের।আর বিধায়ককে কাছে পেয়ে খুশি সকলেই।এ বিষয়ে রায়দিঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা বলেন, বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে।

তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেউ যাতে কোনও অসুবিধায় না পড়ে তার সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।অসুস্থছাত্র ছাত্রীদের পরিবারের লোকজন এই ঘটনায় তদন্তের দাবি তুলেছে। আইসিডিএস সেন্টারটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। সমগ্র ঘটনার তদন্ত করা হবে বলে মথুরাপুর দু নং ব্লকের সিডিপিও সূত্রে জানা গেল।

See also  খণ্ডঘোষের রেজিস্ট্রেশন ক্যাম্পে মিষ্টিমুখে স্বাগত! লাইনে দাঁড়ানো উপভোক্তাদের হাতে বেলিয়াতোড়ের ম্যাচা সন্দেশ ও পানীয় জল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি