শশুর বাড়ি থেকে ফেরার সময় ভাতারের নর্যায় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন পূর্ব বর্ধমান জেলা বাজেপ্রতাপপুর ডাঙ্গাপাড়া মোহাম্মদ মনসুর জামাল
রব্বে আলা, বয়স 65 বছর। তিনি পেশায় বর্ধমান কোর্টের আইনজীবী।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলকোটের ভাটপাড়া শশুর বাড়ি গিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার মোহাম্মদ মনসুর জামাল রব্বে আলা, সঙ্গে গিয়েছিলেন ছেলে জাহিরুল আলম বয়স 26 বছর।ছেলে জাহিরুল মোটরসাইকেল চালাচ্ছিলেন বাবা পিছনে বসে ছিলেন।

নর্যা পেপার মিলের কাছে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ওভারটেক করছিল সেই সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা মারে। বাঁদিকে পড়ে যায় ছেলে জাহিরুল, ডান দিকে পড়ে যায় বাবা।
পিছনের চাকায় পিষ্ট হয়ে যান। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ভাতার ব্লক হসপিটালে নিয়ে যান চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে আনেন।
এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।বাস পলাতক।পুলিশ সূত্রে খবর ঘটনার খবর পাওয়া গেছে কি কারণে দুর্ঘটনা ঘটেছে এবং বাসটির খোঁজে তল্লাশি চলছে।










