আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘প্রাক্তন’ সলমনের জন্মদিনে শুভেচ্ছায় ভাসালেন ক্যাটরিনা, ভিকির মুখে ‘সুপার হিউম্যান’ প্রশংসা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বহু বছর আগেই তাঁদের সম্পর্কের ইতি টেনেছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। একসময় এই জুটি নিয়ে বিস্তর চর্চা হলেও আলাদা হয়ে যাওয়ার পরও সৌজন্য ও বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন দু’জনেই। সেই সৌহার্দ্যের ছবিই আবার স্পষ্ট হল শনিবার সলমনের জন্মদিনে। সদ্য মা হয়েছেন ক্যাটরিনা। সন্তানকে নিয়ে ব্যস্ততার মধ্যেও প্রাক্তন সঙ্গীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।

সলমনের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘টাইগার টাইগার টাইগার… শুভ ষাটতম জন্মদিন। তুমি একজন সত্যিকারের সুপার হিউম্যান। তোমার প্রতিটা দিন আলোয় এবং ভালোবাসায় উদ্ভাসিত হয়ে উঠুক এই কামনা করি।’ একসময় সম্পর্কের গুঞ্জনে শিরোনামে ছিলেন দু’জন। পর্দাতেও একসঙ্গে দেখা গিয়েছে একাধিক ছবিতে—‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’, ‘পার্টনার’, ‘যুবরাজ’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো জনপ্রিয় সিনেমায়।

ক্যাটরিনা ছাড়াও সলমনের জন্মদিনে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন বলিউডের বহু তারকা। বহু বছর আগের একটি শুটিং ফ্লোরের ছবি শেয়ার করে অনিল কাপুর লেখেন, ‘ষাট বছরের জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমাদের বন্ধুত্ব সারাজীবন যেন এমনই থাকে। আমরা শুটিং ফ্লোরের বাইরে বেশি দেখা করেছি। এই বন্ধুত্ব অমলিন থাকুক।’ সঞ্জয় দত্তও সলমনের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ভাইজান জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমাকে খুব ভালোবাসি। ভগবান তোমাকে ভালো রাখুক। ভালো থেকো।’ এছাড়াও ভাগ্যশ্রী, রীতেশ দেশমুখ, সুনীল শেট্টি-সহ ইন্ডাস্ট্রির আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

সলমনের জন্মদিন ঘিরে উৎসবের রং লেগেছে মুম্বই শহরেও। আলোর সাজে সেজে উঠেছে বান্দ্রা-ওরলি সমুদ্রসৈকত। সন্ধ্যার পর এই আলোকসজ্জা আরও নজর কাড়ে, যেখানে আলো দিয়ে লেখা হয় সলমনের উদ্দেশে জন্মদিনের বার্তা। রাত বারোটা বাজতেই জন্মদিনের উদযাপনে মেতে ওঠেন ভাইজান। কড়া নিরাপত্তার মধ্যে পানভেলের ফার্মহাউসে চলে সেলিব্রেশন। প্রিয় তারকার জন্মদিনে দর্শক, অনুরাগী থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা শুভেচ্ছায় ভরিয়ে দেন সলমন খানকে।

See also  ডিভোর্সের তিক্ততা কাটিয়ে প্রাক্তন স্বামী জীতুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নবনীতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি