আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ময়দায় কংক্রীটের ঢালাই রাস্তা ও কবরস্থানের প্রাচীর কাজের সূচনা করলেন জয়নগরের বিধায়ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে একাধিক উন্নয়ন মূলক কাজ চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে।আর তারই অঙ্গ হিসাবে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের প্রচেষ্টায় জয়নগর ২ নং ব্লকের ময়দা গ্রাম পঞ্চায়েতের ১৪৪ নং বুথে কংক্রিটের ঢালাই রাস্তা ১৫৪ ও ১৫৫ নং বুথে ঢালাই রাস্তা ও কবরস্থানে পাঁচিল দিয়ে ঘেরার কাজের শুভ সূচনা হয়ে গেল রবিবার।

এদিন সূচনার উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,ময়দা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানু মন্ডল, ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জান্নাত হোসেন মোল্লা, জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ মিস্ত্রি সহ আরো অনেকে।

এদিন বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,মানুষের পাশে থেকে কাজ করে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর তার সৈনিক হিসেবে আমি ও এলাকার মানুষের পাশে থেকে কাজ করে চলেছি।এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা মেনে এই কাজটি করা হলো।এতে বহু মানুষ উপকৃত হবেন।

See also  সূর্য অস্ত যাবার সাথে সাথে অর্ধেক বিশ্ব অন্ধকারে আচ্ছন্ন হয়ে পরে ! সিরিয়াল দেখা থেকে পড়াশোনা, সবকিছুই অধরা রয়ে যেত ! আবিষ্কার হলো বাল্ব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি