আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইরান–ইজ়রায়েল সংঘাত থেকেই কি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’-এর সূচনা? ২০২৬ নিয়ে ফের চর্চায় Baba Vanga-র ভবিষ্যদ্বাণী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

২০২৬ সাল ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা Baba Vanga-কে নিয়ে। সমাজমাধ্যমে ভাইরাল দাবি চলতি বছরই নাকি শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর তার ইঙ্গিত বহু আগেই দিয়ে গিয়েছিলেন তিনি। পশ্চিম এশিয়ায় ইরান–ইজ়রায়েল সংঘাত তীব্র হওয়ায় সেই জল্পনাই আরও উসকে উঠেছে।

১৯৯৬ সালে মৃত্যুর আগে ভাঙ্গা নাকি একাধিক বৈশ্বিক বিপর্যয়ের পূর্বাভাস দিয়ে গিয়েছিলেন। তাঁর অনুগামীদের দাবি, বার্লিন প্রাচীরের পতন, ৯/১১ হামলা, রাজকুমারী ডায়ানার মৃত্যু কিংবা চেরনোবিল দুর্ঘটনার মতো ঘটনাও তিনি আগাম বলেছিলেন। যদিও এই দাবিগুলির পক্ষে নির্ভরযোগ্য নথি নেই।

কী বলা হচ্ছে ২০২৬ নিয়ে,ভাঙ্গার কথিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী,বিশ্বের পূর্বাঞ্চলে একটি বড় যুদ্ধের সূত্রপাত হবে, যা ধীরে ধীরে পশ্চিমে ছড়িয়ে পড়বে।

বৃহৎ শক্তিগুলির মধ্যে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা তৈরি হবে।
বিশ্ব অর্থনীতি চরম অস্থিরতার মুখে পড়তে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বাড়বে উদ্বেগজনক হারে।
এমনকি ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগের দাবিও রয়েছে তাঁর ভবিষ্যদ্বাণীতে।পশ্চিম এশিয়ায় ইরান ও ইজ়রায়েলের সংঘর্ষ, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যুতে চিন–আমেরিকা টানাপোড়েন— সব মিলিয়ে বৈশ্বিক অস্থিরতা বেড়েছে। ফলে অনেকেই এই পরিস্থিতিকে ভাঙ্গার পূর্বাভাসের সঙ্গে মিলিয়ে দেখছেন।

নস্ট্রাদামুসের নামও ঘুরছে আলোচনায়,২০২৬ নিয়ে জল্পনায় উঠে এসেছে ফরাসি জ্যোতিষী ও ভবিষ্যৎদ্রষ্টা Nostradamus-এর নামও। তাঁর একটি লেখায় ‘সাত মাসব্যাপী মহাযুদ্ধ’-এর উল্লেখ রয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞদের মতে, নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলি অত্যন্ত রূপকধর্মী এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করা হয়।

ইতিহাসবিদ ও গবেষকদের বক্তব্য, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলির কোনও যাচাইযোগ্য, লিখিত প্রমাণ নেই। অধিকাংশ দাবি এসেছে পরোক্ষ সূত্রে। বৈজ্ঞানিক মহলও এই ধরনের ভবিষ্যদ্বাণীকে প্রমাণহীন বলেই মনে করে।

মনোবিজ্ঞানীদের মতে, যুদ্ধ বা বৈশ্বিক অস্থিরতার সময়ে মানুষ অনিশ্চয়তার মধ্যে আশ্রয় খোঁজে ভবিষ্যদ্বাণী ও রহস্যবাদের মধ্যে। ফলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের দাবি দ্রুত ভাইরাল হয়ে ওঠে।

See also  পশ্চিমবঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ

২০২৬ সাল বিশ্বরাজনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ— এ কথা বলাই যায়। তবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু হবে কি না, তা নির্ভর করছে বর্তমান কূটনৈতিক ও সামরিক পরিস্থিতির উপর, কোনও ভবিষ্যদ্বাণীর উপর নয়।Baba Vanga-র নাম ঘিরে চর্চা যতই বাড়ুক, বিশেষজ্ঞদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন— আতঙ্ক নয়, তথ্য ও বিশ্লেষণের উপর ভরসা করাই শ্রেয়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি