ভিন রাজ্যে পালিয়েও মিললো না রহাই।বর্ধমান দক্ষিণের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক খোকন দাসকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে গ্রেপ্তার করলো পুলিশ।তোলাবাজি ও হুমকি দেওয়ার মামলার তদন্তে নেমে পূর্ব বর্ধমান জেলা পুলিশ উত্তর প্রদেশের হাণ্ডিয়া থানার পুলিশের সহযোগীতায় খোকন দাসকে গ্রেপ্তার করে।তাঁকে রবিবার প্রয়াগরাজ আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য আবেদন জানান তদন্তকারী পুলিশ অফিসাররা। খোকন দাসের গ্রেপ্তারির খবরে বর্ধমানের রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে।

তবে শুধু খোকন দাসই নয়। এদিন পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় এবং কালনা ২ ব্লক তৃণমূলের সভাপতি প্রণব রায়কেও পুলিশ পাকড়াও করছে। বাড়িতে প্রচুর
সরকারী ত্রিপল সহ অন্যান ত্রাণসামগ্রী ও ক্রীড়া সামগ্রী মজুত করে রাখার অভিযোগ ওঠে তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন সাতসকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ তপন চট্টোপাধ্যায়ের বাড়ি ও বাড়ি লাগোয়া কার্যালয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে সরকারী লোগো দেওয়া ৪৫৫টি ত্রিপল, রাজ্য সরকারের প্রচুর ‘জয়ী’ ফুটবল, পোশাক ও অন্যান্য সামগ্রী
উদ্ধার হয়। এই উদ্ধার কাজ চলার সময় তপন চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘চোর—চোর’ স্লোগান দিতে থাকেন স্থানীয় মানুষজন।শনিবারই প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে কালনা থানায় অভিযোগ দায়ের করে ছিলেন প্রাণকৃষ্ণ দেবনাথ, বিশ্বনাথ দত্ত নামে এলাকার দুই বাসিন্দা। এই দুই বাসিন্দার অভিযোগ,শুধু সরকারী দ্রব্য সামগ্রী নিজের বাড়িতে মজুত করে রাখাই নয়,বিধায়ক থাকা কালে তপন চট্টোপাধ্যায় ক্ষমতার অপব্যবহার করে ও প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে লাগামছাড়া দুর্নীতিও করেছেন।

সেই অভিযোগের কপি রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা পুলিশ সুপারকেও পাঠিয়েছেন অভিযোগকারীরা দাবি করেন। এহেন অভিযোগের ভিত্তিতে এদিনই তপন চট্টোপাধ্যায় কে পুলিশ গ্রেপ্তার করে কালনা মহকুমা আদালতে পেশ করে। বিচারক তপন চট্টোপাধ্যায়কে ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। তপনবাবু অবশ্য দাবি করেন তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার।” পূর্বস্থলী উত্তরের বর্তমান বিজেপি বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন ,আইন আইনের পথে চলবে। একই ভাবে কালনা ২ ব্লকের সিঙ্গেরকোন এলাকায় থাকা তৃণমূলের পার্টি অফিসে প্রচুর ত্রিপল সহ অন্য সরকারী ত্রাণ সামগ্রী মজুত করে রাখার অভিযোগ ওঠে দলের ব্লক সভাপতি প্রণব রায়ের বিরুদ্ধে । পুলিশ এদিন বিকালে ওই পার্টি অফিসে অভিযান চালালে অভিযোগের সত্যতা মিঢ়তেই সন্ধ্যায় পুলিশ প্রণব রায়কে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে।











