আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রবাসী চিকিৎসকের উদ্যোগে টিবি রোগীদের পুষ্টি সহায়তা, এগিয়ে এল ব্যবসায়ী সমিতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

একটানা ১৬ মাস ধরে ২০ জন যক্ষ্মা (টিবি) রোগীর পাশে দাঁড়িয়ে পুষ্টি সহায়তা দিয়ে চলেছেন মেমারির কৃতী সন্তান, প্রবাসী বাঙালি চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ। তিনি বর্তমানে University of Nevada, Las Vegas-এর মেডিকেল কলেজে অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর হিসেবে কর্মরত। তাঁর আর্থিক সহায়তায় এবং স্থানীয় প্রতিনিধি সমাজসেবী সেখ সামসুদ্দিন-এর ব্যবস্থাপনায় মেমারি হাসপাতালে ২০ জন টিবি রোগীর হাতে নিয়মিত পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার উপস্থিত ছিলেন, মেমারি–১ সমষ্টি স্বাস্থ্য উন্নয়ন আধিকারিক ডাঃ দেবাশীষ বাংলা, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ হাজরা, সমাজসেবী সামসদ আলম পরী, যক্ষ্মা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অভিষেক ব্যানার্জী সহ স্বাস্থ্যকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রোগীদের হাতে তুলে দেওয়া খাদ্যসামগ্রীর মধ্যে ছিল— ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষার তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০টি ডিম। চিকিৎসকদের মতে, যক্ষ্মা রোগীদের দ্রুত আরোগ্যের জন্য পুষ্টিকর খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক প্রবাসী চিকিৎসকের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে অনেক রোগীকেই সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়ে মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আগামী মাস থেকে পাঁচ জন যক্ষ্মা রোগীর নিউট্রিশন সাপোর্ট দেওয়ার ঘোষণা করা হয়।

হাসপাতালের যক্ষ্মা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অভিষেক ব্যানার্জী জানান, বর্তমানে ব্লকে প্রায় ১০০ জন যক্ষ্মা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৬৯ জন বিভিন্ন সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগে পুষ্টি সহায়তা পাচ্ছেন। তিনি বলেন, “আরও কিছু ব্যক্তি বা সংস্থা এগিয়ে এলে ভবিষ্যতে মেমারি ব্লককে যক্ষ্মামুক্ত ঘোষণা করার লক্ষ্যে আমরা আরও একধাপ এগোতে পারব”।
স্বাস্থ্য ও সমাজসেবার এই যৌথ উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া মিলেছে।

See also  জমি মাফিয়াদের দৌরাত্ম্যে আতঙ্কে সিংহারি গ্রামের বাসিন্দারা, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি