আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হকার উচ্ছেদ শুরু দ:বারাশতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,দ:বারাশত : অবৈধ হকার দোকান উচ্চেদ শুরু দক্ষিন বারাশতে। সারা রাজ্য জুড়ে প্ল্যার্টফর্ম থেকে অবৈধ হকার উচ্ছেদ কর্মসূচিতে নেমেছে রেল দফতর।আর এই উচ্ছেদের আগে রেলের তরফে নোটিশও দেওয়া হয়েছে।দক্ষিণ বারাসাত স্টেশনে রেলের এই উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে রবিবার, সোমবারের পরে মঙ্গলবার সকালে হকার ও বস্তিবাসীদের নিয়ে উচ্ছেদ বিরোধী বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।

 

 

 

এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ বারাসাত স্টেশন হকার ও বস্তি উচ্ছেদ বিরোধী কমিটির পক্ষে অরুন্ধতী প্রামাণিক, আরজেদ ঢালী, সওকাত লস্কর, বিপ্লব দাস সহ আরো অনেকে।এদিনেরএই মিছিলে স্থানীয় কয়েক শত সাধারণ মানুষ অংশ নেন।তবে এদিন বিকালে রেলের তরফে প্ল্যার্টফর্মের পাশে থাকা একটি সাইকেল গ্যারেজ ভেঙে দেওয়া হয়।আর এই উচ্চেদ অভিযান শুরু হওয়ায় ভেঙে পড়েন হকাররা।আর এই উচ্চেদ অভিযান চলবে বলে জানা গেল।

See also  নবম পূর্ব বর্ধমান জেলা বইমেলায় ‘স্বয়ংসিদ্ধা’ উদ্যোগে পুলিশি সচেতনতা, পরিবেশ রক্ষার বার্তাও মঞ্চে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি