আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মণ্ডলভিত্তিক প্রচারে জোর, মনসাডাঙায় কর্মী বৈঠকে বিজেপি প্রার্থী সুভাষ পাত্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রার্থী ঘোষণার পর থেকেই রায়না বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী সুভাষ পাত্র। নিজের পরিচিত এলাকায় অলিগলি থেকে গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চল—সব জায়গাতেই পৌঁছে যাচ্ছেন তিনি জনসংযোগের লক্ষ্যে।

কখনও দূরবর্তী গ্রামে, আবার কখনও মেটো পথ ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাঁদের সঙ্গে কথা বলছেন ও সমর্থন আদায়ের চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। দিনভর বিভিন্ন মণ্ডলে প্রচার সেরে সন্ধ্যায় এক নম্বর মণ্ডল অর্থাৎ নারুগ্রাম ও হিজলনা অঞ্চলের কর্মীদের নিয়ে মনসাডাঙা এলাকায় একটি কর্মী বৈঠক করেন তিনি।

বৈঠকে উপস্থিত কর্মীদের নিয়ে নির্বাচনী কৌশল ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। কর্মীদের সক্রিয়ভাবে প্রচারে নামার আহ্বান জানান প্রার্থী।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভাষ পাত্র নিজের প্রচার ও এলাকার মানুষের সাড়া নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তাঁর প্রচারের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই প্রতিদিন বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।

See also  কিশোর যুবকদের বইমুখী করতে সুন্দরবনে গাছতলায় শুরু হয়েছে দূর্গাচরনের বর্ণ পরিচয় কেন্দ্র

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি