আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেমারিতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, পকসো আইনে গ্রেপ্তার বৃদ্ধ!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায় ১১ বছরের এক স্কুলছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে প্রায় ৬০ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম প্রণব ঘোষ (৬০)। সোমবার তাঁকে পকসো আইনে মামলা রুজু করে বর্ধমান আদালত-এ পাঠানো হয়।

পরিবারের অভিযোগ, গত ২০ ফেব্রুয়ারি সকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খিচুড়ি আনতে যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানায়নি ওই ছাত্রী।

পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি বিকেলে বিদ্যালয়ের পাশের আমবাগানে খেলতে গেলে অভিযুক্ত আবারও তাকে ডাকার চেষ্টা করে বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে সে মায়ের কাছে সমস্ত ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে আসে এবং পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

See also  মুখ্যমন্ত্রীর স্বপ্নের জয়নগরের মোয়া হাব চালু হতে চলেছে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি