আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

থানা নেওয়ার আগেই ইডির হানা—বুদবুদে চাঞ্চল্য, কয়লা–বালি তদন্তে বাড়ছে রহস্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মঙ্গলবার সাতসকালেই বুদবুদে চরম চাঞ্চল্য। থানার দায়িত্ব নেওয়ার আগেই বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের নিয়ে শুরু হয় টানা তল্লাশি অভিযান, যা মুহূর্তেই জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

উল্লেখযোগ্যভাবে, কয়েক মাস আগে সাসপেন্ড হওয়ার পর মনোরঞ্জন মণ্ডলকে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখান থেকেই সম্প্রতি তাঁকে বুদবুদ থানার ওসির পদে বদলি করা হয়। তবে থানায় যোগ দেওয়ার আগেই ইডির এই অভিযানে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, বুদবুদের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার একাধিক এলাকায় একযোগে তল্লাশি চালায় ইডি। কয়লা ও বালি ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেনের তদন্তে দুর্গাপুর, পানাগড়-সহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ব্যবসায়ীদের বাড়িতেও হানা দেওয়া হয়। সকাল থেকেই এলাকাগুলিতে কড়া নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি।

এই অভিযানের জেরে কয়লা–বালি সিন্ডিকেট, আর্থিক লেনদেন ও প্রশাসনিক যোগসূত্র নিয়ে নতুন করে জল্পনা তুঙ্গে। ইডির এই অভিযান ঠিক কতটা বড় তদন্তের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়েই এখন জেলাজুড়ে জোর চর্চা।

See also  হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনের আনুষ্ঠানিক উদ্বোধন হল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি