বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার-কে রায়না, মেমারী, জামালপুর ও খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে সাংসদ শর্মিলা সরকারের তরফে।
দলীয় নেতৃত্বের মতে, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। সংসদীয় অভিজ্ঞতা, জনসংযোগ ও সংগঠনিক দক্ষতার মাধ্যমে সংশ্লিষ্ট চারটি বিধানসভা কেন্দ্রে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী সিদ্ধান্তে রাজ্যের সাংগঠনিক কাঠামো ক্রমশ আরও মজবুত হচ্ছে।
ডাঃ শর্মিলা সরকারের উপর অর্পিত এই দায়িত্বে তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা পাবেন বলেই মনে করা হচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে রায়না, মেমারী, জামালপুর ও খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রগুলিতে সংগঠনের কাজ আরও সক্রিয় ও সমন্বিতভাবে এগিয়ে নিয়ে যাওয়াই এই নিয়োগের মূল লক্ষ্য।








