আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শুধু দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর অভিনন্দন পাচ্ছেন দিলীপ ঘোষ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

এমনিতেই দিলীপ ঘোষ খুবই রসিক মানুষ। তিনি স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে ভালোবাসেন। বাংলায় বিজেপির ভিত্তি স্থাপন তখন হয়েছিল, যখন তিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। আর আজ তো তিনি মন্ত্রী। বিজেপি সরকার গঠনের পর পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন তিনি। তারপর থেকেই তাঁর কাছে বিদেশ থেকে একাধিক ফোন আসছে। শুক্রবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি।

 

 

 

রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, মূলত পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চেয়ে অনেকে যোগাযোগ করছেন তাঁর সঙ্গে। তাঁর কথায়, তৃণমূল আমলে এই বিনিয়োগকারীরা পালিয়ে গিয়েছি। দিলীপ ঘোষ বলেন, “আমার কাছে দুবাই, লন্ডন, সিঙ্গাপুর থেকে ফোন আসছে। দিল্লি, মুম্বই থেকেও অনেকে ফোন করছে। আমি তাঁদের বলেছি, আমরা সরকারটা একটু ঠিক করে নিই। আপনাদের কাজের জন্য অনুকূলতা তৈরি করি। যাতে এখানে এসে আর কোনও ধাক্কা খেতে না হয়, এমন প্রশাসনিক ব্যবস্থা তৈরি করি, তারপর আপনারা আসবেন”।

 

 

 

 

দিলীপ ঘোষ জানালেন, রাজ্যে বিশাল সম্ভাবনা আছে।ইতিমধ্যেই রাজ্যে ৬৫০ কোটি টাকার বিনিয়োগ করছে আমুল। এমন আরও অনেক বিনিয়োগ আসবে বলে আশ্বস্ত করেছেন দিলীপ ঘোষ। তিনি জানান, সম্প্রতি ‘হরিনঘাটা’ পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে দেখেছেন, সরকারি গেস্ট হাউসে এসপি অফিস তৈরি হয়েছে। ‘হরিনঘাটা’য় চূড়ান্ত অব্যবস্থা রয়েছে বলে দাবি দিলীপ ঘোষের। তাঁর আরও অভিযোগ, ‘মাদার ডেয়ারি’ আগে ৬ লক্ষ লিটার দুধ উৎপাদন করত, এখন ৩০ হাজার লিটার দুধ উৎপাদন করছে। তাঁর দাবি, লুঠ করার জন্য বিভিন্ন সংস্থাকে ২-৩টে ভাগ করা হয়েছে। মন্ত্রীরা লুঠের রাজত্ব করেছে বলেও দাবি করেন তিনি। দিলীপ ঘোষ আশাবাদী ধীরে ধীরে বাংলা শিল্পে গুজরাটের মতো হয়ে উঠবে।

See also  সৌমিত্র খাঁয়ের গ্রেফতারের প্রতিবাদে মমতা সরকারকে তালিবানি সরকারের সঙ্গে তুলনা টানলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি