আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাতে আগুনে পুড়ল গোয়ালঘর, মৃত তিন গবাদি পশু

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের কুলুট গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হল একটি গোয়ালঘর। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তিনটি গবাদি পশুর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কুলুট গ্রামের বাসিন্দা মুক্তার রহমান মণ্ডল ওরফে মিনুর গোয়ালঘরে শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই গোয়ালঘরটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

 

গোয়ালঘরের মালিক মুক্তার রহমান মণ্ডলের অনুমান, সন্ধ্যাবেলায় গোয়ালঘরে অতিরিক্ত মশার উপদ্রব থাকায় তিনি মশা তাড়ানোর জন্য ধূপ জ্বালিয়ে দিয়েছিলেন। সেই ধূপ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে প্রশাসন।
প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে পাশের ঘরে থাকা কয়েকটি ছাগলকে বাইরে বের করে আনতে সক্ষম হন। ফলে সেগুলি প্রাণে বেঁচে যায়। তবে আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে গোয়ালঘরের ভেতরে থাকা তিনটি গরুকে আর বের করা সম্ভব হয়নি। আগুনেই পুড়ে তাদের মৃত্যু হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে।

 

এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এলাকার বাসিন্দারা এবং ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে এই কঠিন পরিস্থিতি থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানো সম্ভব হয়।

See also  ইয়াং বয়েজ ক্লাব এবারের দুর্গাপুজোর থিম রেখেছে, 'দূর্গা-দ্য ডেস্ট্রয়ার অফ করোনা'

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি