আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আমার নাম ভাঙিয়ে বিভ্রান্তি! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নোয়াপাড়া: নির্বাচনী প্রচার শেষ হওয়ার পরেই নোয়াপাড়া বিধানসভার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি একটি বিতর্কিত চিঠি বিলি হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। চিঠিতে লেখা— “শহীদ বিকাশ বসুর খুনিকে আপনারা ভোট দেবেন না”, এবং নিচে বিনীতভাবে নাম দেওয়া হয়েছে মঞ্জু বসু। এই চিঠি হাতে পৌঁছাতেই রীতিমতো হতচকিত হয়ে পড়েন তৃণমূলের প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু। তাঁর দাবি, তাঁকে না জানিয়েই তাঁর নাম ব্যবহার করে এই ধরনের “ঘৃণ্য কাজ” করা হয়েছে। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এই অপচেষ্টা।

 

 

মঞ্জু বসু স্পষ্টভাবে জানান, “আমার নাম ব্যবহার করে মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমি সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি, এর জবাব ভোটবাক্সেই দিন”।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিস্ফোরক অবস্থান নিয়েছিলেন মঞ্জু বসু। তিনি আগেই জানিয়েছিলেন, দলের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। তাঁর অভিযোগ, ধর্না মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে তিনি অপমানিত বোধ করেন, যার জেরেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন।
মঞ্জু বসুর আরও অভিযোগ, নির্বাচনের সময় এলেই তাঁর স্বামী শহীদ বিকাশ বসুর নামকে “ট্রাম্প কার্ড” হিসেবে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার পর নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।

See also  আদানি আম্বানির টাকায় মোদীজি প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী ,পরে প্রধানমন্ত্রী হয়েছেন- দাবি সেলিমের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি