আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পরীক্ষা দিতে না পারার আঘাতে কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু, পূর্ব বর্ধমানের রসুলপুরে শোকের ছায়া! কাঠ গোড়ায় টিটি!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পরীক্ষা দিতে না পারার মানসিক আঘাতের জেরে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পূর্ব বর্ধমান-এর রসুলপুরের মাঠপাড়া এলাকা। পরিবারের অভিযোগ, বর্ধমান স্টেশনে টিকিট সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে হেনস্থার শিকার হওয়ার পরই চরম মানসিক অবসাদে আত্মঘাতী হন ওই ছাত্রী।

মৃতার নাম জয়শ্রী সরকার। তিনি বর্ধমান ওমেন্স কলেজ-এর ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শুক্রবার তাঁর কলেজে পরীক্ষা ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ন’টা নাগাদ বাড়ি থেকে পরীক্ষা দিতে রওনা দেন জয়শ্রী। অভিযোগ, বর্ধমান স্টেশন-এ নামার পর তাঁর কাছে বৈধ টিকিট না থাকায় টিটি তাঁকে আটকান এবং জরিমানা করেন। পরিবারের দাবি, পরীক্ষার বিষয়টি জানিয়ে অনুরোধ করা সত্ত্বেও তাঁকে দ্রুত ছাড়া হয়নি। উপরন্তু, হেনস্থার অভিযোগও তোলা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

এই ঘটনার জেরে স্টেশনেই দীর্ঘ সময় কেটে যায়। ফলে তাঁর পক্ষে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানা যায়। পরে তিনি পরীক্ষা কেন্দ্রে না গিয়ে বাড়ি ফিরে আসেন। সে সময় বাড়িতে কেউ ছিলেন না। পরিবারের দাবি, মানসিকভাবে ভেঙে পড়ে নিজের ঘরেই তিনি আত্মঘাতী হন। বাবা জয়দেব সরকার বাড়ি ফিরে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে মেমারি হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও এলাকার বাসিন্দারা অভিযুক্ত টিটির বিরুদ্ধে উপযুক্ত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এলাকায় জয়শ্রী অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের ছাত্রী হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে রসুলপুরের মাঠপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

See also  কালনায় হাজার কণ্ঠে গীতা পাঠ, ধর্মীয় আবহে কল্যাণপুর মণ্ডল সনাতনী আয়োজন সমিতির বিশেষ অনুষ্ঠান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি