আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি, বর্ধমান সিএমএস স্কুলে নজিরে উচ্ছ্বসিত পড়ুয়ারা!একঘেয়েমি কাটাতে অভিনব উদ্যোগ,

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মিড-ডে মিলের একঘেয়েমি কাটাতে অভিনব উদ্যোগ নিল বর্ধমানের সিএমএস স্কুল। বুধবার স্কুলের পড়ুয়াদের জন্য দুপুরের খাবারে পরিবেশন করা হল চিকেন বিরিয়ানি। এই ব্যতিক্রমী মেনু ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেল ব্যাপক উচ্ছ্বাস।

২০০৩ সালে ছাত্রছাত্রীদের পুষ্টি নিশ্চিত করা এবং তাদের স্কুলমুখী করতে চালু হয় মিড-ডে মিল প্রকল্প। সাধারণত খাদ্য তালিকায় ভাত, ডাল, সবজি, সপ্তাহে নির্দিষ্ট দিনে ডিম বা মাছ এবং অন্যান্য দিনে সয়াবিন বা তরকারি দেওয়া হয়। পাশাপাশি পুষ্টির ভারসাম্য রাখতে মুরগির মাংস, মরসুমি ফলও অন্তর্ভুক্ত থাকে।

তবে এই নির্ধারিত তালিকার বাইরে গিয়েও মাঝে মধ্যে বিশেষ মেনুর ব্যবস্থা করছে স্কুল কর্তৃপক্ষ। কখনও পোলাও-চিলি চিকেন, কখনও রাইস-চিকেন চাপ—আর এদিন সেই তালিকায় যোগ হল চিকেন বিরিয়ানি।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তথা টি-আই গদাধর হাজরা জানান, “ছাত্রছাত্রীদের স্কুলে আসার আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। গত সপ্তাহেও পোলাও-চিলি চিকেন দেওয়া হয়েছিল। এতে পড়ুয়াদের উপস্থিতি বাড়বে বলে আমরা আশাবাদী”।

স্কুলের এই উদ্যোগে খুশি পড়ুয়ারা। অনেকেই জানায়, প্রিয় খাবার পেয়ে তাদের আনন্দ দ্বিগুণ হয়েছে। শিক্ষার পাশাপাশি পুষ্টি ও আগ্রহ—দুই দিকেই নজর রেখে এই উদ্যোগ ইতিমধ্যেই নজির তৈরি করেছে বলে মনে করছেন শিক্ষা মহল।

See also  প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠকে যোগদান করতে চলেছে তৃণমূল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি