আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাকারপুলে বাস–ছোট হাতি মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা বড়সড় দুর্ঘটনা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত মাঝেরগ্রাম অঞ্চলের বাকারপুল মোড়ে মঙ্গলবার বেলা প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ একটি যাত্রীবাহী বাস ও একটি ছোট হাতি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি মেমারি থেকে মন্তেশ্বরের দিকে যাচ্ছিল। অপরদিকে ছোট হাতি গাড়িটি মন্তেশ্বর দিক থেকে মেমারির দিকে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছোট হাতি গাড়িটি সোজাসুজি বাসটিকে ধাক্কা মারে।

তবে বাসচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। বাসে থাকা যাত্রীদের কারও গুরুতর আঘাত লাগেনি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার অধীন সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ এবং মন্তেশ্বর থানার পুলিশ। আহত ছোট হাতি গাড়ির চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর কাদম্বিনী হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত চালকের বাড়ি হুগলির ডানকুনি এলাকায়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

See also  খেলা হবে দিবসে ডিজে বাজিয়ে চিয়ারলিডারদের মাঠে নাচানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি