আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নুতন শ্রম আইনের বিরুদ্ধে ডেপুটি চিফ লেবার কমিশনার কে স্মারকলিপি বিপিবিইএর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মোল্লা জসিমউদ্দিন,বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডাকে বুধবার নিজাম প্যালেসে অবস্থিত ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর দপ্তরের সামনে এক বৃহৎ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নিকট ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এতে ১লা এপ্রিল ২০২৬ থেকে নতুন শ্রম কোডগুলির তড়িঘড়ি, একতরফা, অগণতান্ত্রিক ও অবৈধ প্রযোগের বিরুদ্ধে তীর প্রতিবাদ জানানো হয়, যা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ (AIBEA সহ) এর সঙ্গে কোনো আলোচনাই ছাড়াই কার্যকর করা হয়েছে।

BPBEA-এর সাধারণ সম্পাদক কমরেড ইন্দ্রনীল মিত্র জানান যে, ২০১৯-২০২০ সালে ২৯টি বিদামান শ্রম আইন বাতিল করে তার পরিবর্তে ৪টি শ্রম কোড প্রণয়ন করা হয়েছে সম্পূর্ণ একতরফা ও অগণতান্ত্রিক পদ্ধতিতে, যা ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে কেন্দ্রীয় সরকার।

BPBEA- উপ: সাধারণ সম্পাদক এবং BPBCEA এর সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ মোঃ সাহাবুদ্দিন নতুন শ্রম কোডগুলির তীব্র বিরোধিতা ও নিন্দা জানান। তিনি বলেন, -‘সরকার ট্রেড ইউনিয়নগুলির মতামত উপেক্ষা করে কর্পোরেট, শিল্পপতি ও বিদেশি পুঁজিপতিদের স্বার্থ রক্ষা জন্যে তড়িঘড়ি নুতন শ্রম আইন চালু করেছে।

See also  মহাজতি সদনে বিপিবিইএ এর মহাসমারোহে রাজ্য সম্মেলন চলছে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি