আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিধানসভার নির্বাচনের আগেই বোমা উদ্ধার সাগরদীঘিতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের মনিগ্রাম অঞ্চলের কান্তপুর এলাকায় আমবাগান থেকে দুটি ঝোলার মধ্যে থেকে উদ্ধার হল প্রায় ১৫ থেকে ২০টি তাজা বোমা। এই ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যে সাগরদিঘী থানার পুলিশ এলাকায় উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে কে বা কারা রেখেছে।

ভোটের আগে সাগরদিঘীতে বোমা উদ্ধার, বিধানসভা নির্বাচনের আগে চাঞ্চল্য ছড়াল সাগরদিঘীতে। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের মনিগ্রাম অঞ্চলের গাদি কান্তপুর এলাকায় একটি আমবাগান থেকে দুটি ঝোলার ভিতর প্রায় ১৫ থেকে ২০টি তাজা বোমা উদ্ধার হয়েছে।

স্থানীয়রা প্রথমে ঝোলা দুটি দেখতে পেয়ে সন্দেহ হলে খবর দেন সাগরদিঘী থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছে। কে বা কারা এই বিস্ফোরক মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

See also  তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভবিক্ষোভ দেখানো হলেও তার কোন প্রভাব পড়বে না - মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দীর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি