আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাস্তার ধারে টোটো চালকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য কোতুলপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দেবনাথ মোদক ,কোতুলপুর (বাঁকুড়া): বাঁকুড়ার কোতুলপুরের রামচক মোড় সংলগ্ন এলাকায় সোমবার সকালে রাস্তার ধারে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম মহাদেব চক্রবর্তী (৩৮)। পেশায় তিনি টোটো চালক। বাড়ি কোতুলপুরের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের মধুবন গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতেই তিনি বাইক নিয়ে বেরিয়েছিলেন। অনুমান করা হচ্ছে, রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে বাইকটি। তাতে বাইকসহ হাইড্রেনে পড়ে গিয়ে গুরুতর চোট পান এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

সোমবার সকালে পথচলতি মানুষরা দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  গঙ্গা মা বিহার পেরিয়ে গেছে এবার বাংলায় আসবে ভোটের ফলাফলে, দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি