আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা সম্পর্ক বিষয়ক বৈঠক হয়ে গেল দক্ষিন বারাশতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের দলের পুরনো কর্মী সমর্থকদের দলের গুরুত্ব বাড়াতে উদ্যোগ নিল।বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নির্দেশ মেনে বুধবার বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার উদ্যোগে জয়নগর থানার দক্ষিণ বারাসাত মহামায়া কমপ্লেক্সে বরিষ্ঠ কার্যকর্তা সম্পর্ক শীর্ষ একটি বৈঠক হয়ে গেল।

যাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ রায়চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি দেবতোষ আচার্য,২০১৯ ও ২০২৪ সালের জয়নগর কেন্দ্রের লোকসভার প্রার্থী ডাক্তার অশোক কান্ডারী, বিজেপি নেতা রামকৃষ্ণ প্রামাণিক, উৎপল মন্ডল সহ আরো অনেকে।

এদিন এ ব্যাপারে বিজেপির রাজ্য কমিটির সদস্য বিশ্বরুপ রায় চৌধুরী বলেন, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিজেপির বিভিন্ন পদাধিকারীরা, নির্বাচনের প্রার্থীদেরকে নিয়ে বরিষ্ঠ কার্যকর্তা সম্পর্ক অভিযান চলছে সারা রাজ্য জুড়ে।আর তারই অঙ্গ হিসেবে এদিন জয়নগর সাংগঠনিক জেলার এই অভিযান বিষয়ক একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর মূল উদ্দেশ্য আগামী নির্বাচনে রাজ্য থেকে শাসক তৃণমূলকে উৎখাত করে বিজেপিকে ক্ষমতায় আনা এবং বরিষ্ঠ কর্মকর্তাদের সাথে নিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে লড়াইয়ের লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া।

See also  কলকাতা টলি পাড়ায় খুশির হাওয়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি