উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : সুন্দরবনের কুলতলি বিধানসভায় এবারে চমক রেখেছে বিজেপি।তারা প্রার্থী করেছে মাধবী মহলদারকে। বাম ছাত্র রাজনীতি থেকেই উত্থান মাধবী মহালদারের।কলেজে পড়াকালীন ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্টের সক্রিয় সদস্য ছিলেন তিনি।

পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর করতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের বাধার মুখে পড়তে হয়েছিল তাকে। বর্তমানে সংখ্যালঘুদের জীবনযাত্রা নিয়ে ডক্টরেট করছেন মাধবী।পরিবারে বাবা ও দুই ভাই বড় ভাই বিবাহিত, ছোট ভাইও পিএইচডি করছেন।২০১৮ সালে বিজেপিতে যোগ দিয়ে কুলতলি বিধানসভার জালাবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েত থেকে প্রথম নির্বাচনে জয়লাভ করেন।
যদিও ২০২৩ সালে জেলা পরিষদ নির্বাচনে পরাজিত হন তিনি। কুলতলি বিধানসভা ইতিহাসে প্রথম মহিলা প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমে ইতিমধ্যেই এলাকায় জোর প্রচার শুরু করেছেন মাধবী মহিলাদের নিরাপত্তা, নদীবাঁধ সংস্কার, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের উন্নয়ন, পরিযায়ী শ্রমিকদের জন্য স্থানীয় কর্মসংস্থান, রাইস মিল ও কোল্ড স্টোরেজ তৈরির মতো ইস্যু তুলে ধরছেন তিনি।
তার দাবি,কুলতলি আগামীদিনে ভারতবর্ষের কাছে একটি মডেল হয়ে উঠবে। বিজেপি এই কেন্দ্রে আগের নির্বাচনে ৩০.৮২ শতাংশ ভোট পেয়েছিল উল্লেখ করে মাধবীর দাবি, এবারের ভোটে জয় তাদেরই হবে।ভোট ঘোষণার পর থেকেই গোটা এলাকা চষে বেড়াছে সে।প্রতিপক্ষ তৃনমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মন্ডলকে গুরুত্ব দিতে চায় না।জেতার ব্যাপারে পুরোপুরি সে আশাবাদী।







