আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থী গৌতম ধাড়ার, ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর প্রতিশ্রুতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে খণ্ডঘোষে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী গৌতম ধারা। ঐতিহ্যবাহী বসন্ত চণ্ডী মাতা মন্দির-এ পুজো দেওয়ার মধ্য দিয়ে তিনি তাঁর নির্বাচনী প্রচারের সূচনা করেন।

পুজো শেষে খণ্ডঘোষবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে গৌতম ধারা বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু করা হবে, যার মাধ্যমে প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি দাবি করেন, এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও অধিক উপকারী হবে।

এদিন তিনি এলাকার মানুষের কাছে আবেদন জানান, এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি-কে ভোট দিয়ে বাংলায় ক্ষমতায় আনার জন্য। তিনি আরও বলেন, যদিও তাঁর বাড়ি অন্য বিধানসভায়, তবুও তিনি সবসময় খণ্ডঘোষের মানুষের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

গৌতম ধাড়া আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আগামী দিনে খণ্ডঘোষের মানুষ বিজেপিকে দুই হাত ভরে আশীর্বাদ করবেন এবং তাঁর জয় নিশ্চিত হবে।

See also  মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি