আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে যখন রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, সেই আবহে বিনপুর বিধানসভা কেন্দ্রেও প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থী তথা মন্ত্রী বিরবাহা হাঁসদা আদিবাসী প্রথা মেনে পুজো দিয়ে তাঁর নির্বাচনী প্রচারের সূচনা করেন।
শিলদা অঞ্চলের ভৈরব থানে পুজো দিয়ে দিনটির কর্মসূচি শুরু করেন তিনি। প্রচারের প্রথম দিনেই স্থানীয় আদিবাসী মানুষের মধ্যে তাঁর উপস্থিতি ঘিরে উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যায়।
পুজো শেষে কামারবাঁধি গ্রামে একটি মিছিল করেন বিরবাহা হাঁসদা। এরপর দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও জনসমাগম ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীর এই প্রচার ঘিরে বিনপুরে রাজনৈতিক আবহ আরও জোরদার হয়েছে।







