আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কনকনে শীতে কাঁপছে বাংলা—ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় রেকর্ড ঠান্ডা, বৃহস্পতিবার কী বলছে আলিপুর আবহাওয়া অফিস?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

এত ঠান্ডা আগে কবে দেখেছে আম বাঙালি, মনে পড়ে না অনেকেরই। তার উপর ঘন কুয়াশা যেন শীত বাড়াতে আরও বাড়তি ভূমিকা নিয়েছে। পরপর দু’দিন রোদ না ওঠায় শীতলতম দিন কাটিয়েছে বাংলা। প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়েছে কলকাতার তাপমাত্রা। জেলাগুলির পরিস্থিতি আরও ভয়াবহ—কোথাও দুই, কোথাও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারদ। বুধবার সকাল থেকেই রোদের দেখা মিললেও ঠান্ডার দাপট কমেনি। বৃহস্পতিবার সকালেও রোদ উঠেছিল, তবে বাইরে বইছে প্রচণ্ড হাওয়া।

যদিও হাওয়া থাকলেও আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কনকনে শীতে কিছুটা হলেও কাটছাঁট হয়েছে। একদিনে এক ডিগ্রিরও বেশি বেড়েছে কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এখনও স্বাভাবিকের প্রায় ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে কলকাতার তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে শহরে তাপমাত্রা খানিকটা বাড়লেও জেলাগুলিতে শৈত্যপ্রবাহের আশঙ্কা এখনও কাটেনি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের জন্য বীরভূম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে শৈত্যপ্রবাহ ও শীতল দিনের জোড়া সতর্কতা রয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় শীতল দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে, আপাতত শীতের দাপট কিছুটা কমলেও জেলাগুলিতে কনকনে ঠান্ডা থেকে স্বস্তি পেতে আরও কিছুটা সময় লাগবে বলেই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।

See also  আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি সোনারপুরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি