উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : সামনে বিধানসভার নির্বাচন।আর তার আগে বিরোধী দল থেকে শাসক তৃনমূল কংগ্রেসে যোগদান বেড়ে চলেছে।রবিবার কুলতলি বিধানসভার মেরীগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরোধী দল থেকে শাসক দলে যোগদান করলো ৫ শতাধিক কর্মী সমর্থক।ভোটের আগে বড় ধাক্কা বিরোধী শিবিরে।
এস ইউ সি আই এর পঞ্চায়েত সদস্য সহ পাঁচ শতাধিক কর্মী এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলো কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের হাত থেকে।এদিন কুলতলি বিধানসভার মেরিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের কচিয়ামারা প্রাইমারি স্কুল মাঠে মেরিগঞ্জ ১ নং অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি জাকির শেখের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন ও যোগদান সভা অনুষ্ঠিত হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক গণেশচন্দ্র মন্ডল।এদিন বিধায়কের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিলেন এস ইউ সি আই এর আলাউদ্দিন মোল্লা, সিরাজ মোল্লা, ভোলা খানের নেতৃত্বে ৫ শতাধিক কর্মী সমর্থক।
এদিনের সভায় এছাড়া উপস্থিত ছিলেন কুলতলি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন পুরকাইত, জেলা পরিষদ সদস্য শ্যামাপদ নস্কর,মেরীগঞ্জ ১ নং অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি জাকির শেখ,পঞ্চায়েত প্রধান রেখা রানী লস্কর সহ আরো অনেকে।
এদিন বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল বলেন,তৃনমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের উন্নয়ন দেখে আর তার শরিক হতে এদিন বিরোধী দল থেকে তৃনমূল কংগ্রেসের শরিক হলো ৫ শতাধিক কর্মী সমর্থক।







