আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিশ্চিন্তপুর প্রগতি সংঘের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে খণ্ডঘোষ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর প্রগতি সংঘের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে দেশাত্মবোধক আবহে নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়, যা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মহম্মদ অপার্থিব ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম সহ এলাকার আরও বহু বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

অতিথিরা তাঁদের বক্তব্যে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের সংবিধান, গণতন্ত্র ও ঐক্যের মূল্যবোধ রক্ষার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী শিল্পীদের ধন্যবাদ জানানো হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই সাংস্কৃতিক আয়োজন স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে তুলেছে বলে মত উপস্থিত দর্শকদের।

See also  পতিতাবৃত্তি পৃথিবীর প্রাচীনতম পেশা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি