আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃণমূল প্রার্থীর এসসি শংসাপত্র ভুয়ো অভিযোগ, হাইকোর্টে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যের বিরুদ্ধে ভুয়ো এসসি শংসাপত্র ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক তথা প্রার্থী স্বপন মজুমদার । এই অভিযোগে তিনি কলকাতা হাই কোর্ট -এর দ্বারস্থ হয়েছেন।

স্বপন মজুমদারের দাবি, আরটিআইয়ের মাধ্যমে জানা গেছে ঋতুপর্ণা আঢ্যের বাবা-মা পূর্বে নির্বাচনে জেনারেল ক্যাটাগরির শংসাপত্র জমা দিয়েছিলেন। তাঁর অভিযোগ, অবৈধভাবে মহকুমাশাসককে প্রভাবিত করে অল্প সময়ের মধ্যেই এসসি শংসাপত্র তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই তিনি বিষয়টি নির্বাচন কমিশনের কাছেও লিখিতভাবে জানিয়েছেন এবং ঋতুপর্ণার মনোনয়নপত্র বাতিলের দাবি তুলেছেন।

পাশাপাশি স্বপনবাবু আরও অভিযোগ করেন, ঋতুপর্ণার বাবা শঙ্কর আঢ্য ও মা জোৎস্না আঢ্য বনগাঁ পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ১৯ কোটি টাকা এবং জল প্রকল্পে প্রায় ৯৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই অভিযোগ নিয়েও তিনি হাইকোর্টে মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কর আঢ্য। তাঁর পাল্টা দাবি, ঋতুপর্ণা আঢ্যের জনসমর্থন বাড়তেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ তোলা হচ্ছে। তিনি বলেন, “এতদিন পরে এই অভিযোগ তোলা হচ্ছে কেন? মানুষের দৃষ্টি ঘোরাতেই এই চক্রান্ত করা হচ্ছে”। একইসঙ্গে তিনি জানান, আইনের প্রতি তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে।

See also  অবৈধ সম্পর্কের জেরে বিষপান করে আত্মঘাতী — বর্ধমান মেডিক্যালে ময়নাতদন্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি