আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

SIR ক্যাম্পে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল ব্লক সভাপতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মেমারি-১ ব্লকের বিভিন্ন এলাকায় চলা SIR ক্যাম্পে পৌঁছে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার খোঁজ নিলেন মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি। ক্যাম্পে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে।

নিত্যানন্দ ব্যানার্জি বলেন, “SIR ক্যাম্পের নামে যেভাবে সাধারণ মানুষকে দিনের পর দিন লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, তা একপ্রকার নির্যাতন। বহু মানুষ কাজকর্ম ফেলে এখানে আসছেন, অথচ পরিষ্কার কোনও দিশানির্দেশ নেই। বয়স্ক মানুষ, মহিলা ও শ্রমজীবীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। নির্বাচন কমিশনের এই ভূমিকার আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই”।

তিনি আরও জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তৃণমূল কংগ্রেসের দায়িত্ব। সেই কারণেই তিনি নিয়মিত ক্যাম্পে এসে পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। “আমি প্রতিদিনই এখানে আসছি। মানুষের কী সমস্যা হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে—সবটাই নিজের চোখে দেখছি। মানুষের হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না,” বলেন নিত্যানন্দ ব্যানার্জি।

See also  ভোট মিটতেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তপ্ত খণ্ডঘোষ-সশস্ত্র হামলায় জখম পাঁচ তৃণমূল নেতা কর্মী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি