আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটের আগে সাধারণ ভোটারদের কাছে অভিনব উদ্যোগ নিয়ে এলো বিজেপি বারুইপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: বিধানসভা ভোটের আগে সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি জানার লক্ষ্যে যাদবপুরে নতুন উদ্যোগ নিলো বিজেপি। যাদবপুর সংগঠনিক জেলায় চালু করা হল কিউআর কোড ও ‘ম্যানুফেস্টো বক্স’।রবিবার এই কর্মসূচির উদ্বোধন করেন যাদবপুর সংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোরঞ্জন জোয়ারদার।

বিজেপি সূত্রে জানা গিয়েছে,এই ‘ম্যানুফেস্টো বক্স’-এর মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের এলাকার সমস্যার কথা,কী ধরনের সরকার তাঁরা চান এবং কোথায় কী উন্নয়ন বাকি রয়েছে তা লিখে সরাসরি জানাতে পারবেন। যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে এই বক্স রাখা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই তাঁদের মতামত ও অভিযোগ জমা দিতে পারেন।

এছাড়াও প্রতিটি ম্যানুফেস্টো বক্সে একটি করে কিউআর কোড দেওয়া থাকবে।ওই কিউআর কোড স্ক্যান করে সাধারণ মানুষ সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।রাস্তা,পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা সহ বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও দাবির কথা এই মাধ্যমেই পৌঁছে যাবে দলের কাছে।

বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের মতামত ও অভিযোগকে গুরুত্ব দিয়েই আসন্ন বিধানসভা ভোটের ইস্তাহার তৈরি করা হবে।জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ারদার বলেন,সাধারণ মানুষের কথা সরাসরি শোনা এবং তাঁদের সমস্যার বাস্তব চিত্র জানাই আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই এই ম্যানুফেস্টো বক্স ও কিউআর কোড ব্যবস্থা চালু করা হয়েছে।” বিধানসভা ভোটের আগে বিজেপির এই উদ্যোগ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

See also  নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় আজকে থেকে চালু হলো দুয়ারে পুলিশ প্রকল্প।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি