আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিধানসভার নির্বাচনকে সামনে রেখে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে তুলসিঘাটায় উন্নয়নের সংলাপ কর্মসূচি পালন জয়নগরের বিধায়কের উপস্থিতিতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের উন্নয়নকে সামনে রেখে জয়নগর বিধানসভার ফুটিগোদা অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকালে তুলসিঘাটা মোড়ে উন্নয়নের সংলাপ কর্মসূচি পালন করা হয়।

এদিনের এই কর্মসূচিতে অংশ নেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক,জয়নগর এক নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,ফুটিগোদা পঞ্চায়েত প্রধান রীনা মন্ডল, উপপ্রধান সুকান্ত সরদার, ফুটিগোদা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ বিশ্বাস,জয়নগর এক নং ব্লক তৃনমূল কংগ্রেসের আই এন টি টি ইউ সির সভাপতি মাতিন হালদার, বিধান হালদার,মনোজ মুদী,চন্দন চ্যাটার্জী সহ আরো অনেকে।

এদিন তুহিন বিশ্বাস তুলে ধরেন এস আই আরের সময় কিভাবে তৃনমূল কংগ্রেস মানুষের পাশে থেকে কিভাবে সহায়তা করা যায় তা করেছেন।তৃনমূল মানুষের পাশে থেকে কাজ করতে জানে।খান জিয়াউল হক তুলে ধরেন কি ভাবে সংগ্রাম করে ক্ষমতায় এসেছেন।মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি কিভাবে পালন করেন।আর বিজেপি কিভাবে নির্বাচন কমিশনকে সাথে তৃনমূলকে হারাতে এস আই আরের নামে কিভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়েছেন।

এদিন বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার সাধারণ মানুষকে কিভাবে ধোঁকা দিচছে।এস আই আরের সময় কোনো বিজেপি কর্মী সমর্থককে সাধারণ মানুষের পাশে দেখতে পাওয়া যায়নি,অথচ তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মানুষের পাশে ছিলো।তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকতে জানে।১৫ বছরে রাজ্যের উন্নয়নের জোয়ার বয়ে গেছে।তাই তৃনমূল কংগ্রেসের পাশে থাকুন আর উন্নয়নের শরিক হন।শীত গ্রীস্ম বর্ষা তৃনমূলই ভরসা।এদিন উন্নয়নের সংলাপ কর্মসূচির অন্তর্গত লক্ষ্মী এলো ঘরে বিষয়ক একটি তথ্য চিত্র দেখানো হয়।এদিনের অনুষ্ঠানে মেয়েদের উপস্থিতি ছিলো দেখার মতন।

See also  পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি