আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃণমূলের সদ্য নির্বাচিত অঞ্চল সভাপতিকে ঘিরে শুভেচ্ছার জোয়ার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চলের নতুন অঞ্চল সভাপতিদের নাম সম্প্রতি ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ সাহাদ আলী ওরফে লকাই।

শনিবার বোয়াইচন্ডি দলীয় কার্যালয়ে সদ্য নির্বাচিত অঞ্চল সভাপতি শেখ সাহাদ আলীকে ঘিরে দেখা যায় উৎসবের আবহ। দলীয় কর্মী ও সমর্থকদের উদ্যোগে তাঁকে সংবর্ধনা জানানো হয়। ফুলের তোড়া, উত্তরীয় ও শুভেচ্ছাবার্তায় ভাসেন নবনিযুক্ত অঞ্চল সভাপতি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃত্ব ও কর্মীরা জানান, সংগঠনের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই শেখ সাহাদ আলীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

তাঁদের আশা, নতুন দায়িত্বে তিনি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও মজবুত করবেন এবং দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। অন্যদিকে, সংবর্ধনা গ্রহণ করে শেখ সাহাদ আলী ওরফে লকাই বলেন, দলের উপর ভরসা রাখার জন্য তিনি কৃতজ্ঞ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তিনি নিষ্ঠার সঙ্গে সংগঠনের কাজ করবেন বলেও আশ্বাস দেন।

See also  লকডাউনে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ইতিবাচক ভূমিকা: খুশি এলাকাবাসী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি