আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এক দিনের সামাজিক সুরক্ষা শিবির হয়ে গেল জয়নগর মজিলপুর পৌরসভায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সকল অসংগঠিত শ্রমিক, নির্মাণকর্মী এবং পরিবহনকর্মীদের জন্য রাজ্য সরকারের শ্রমদপ্তরের উদ্যোগে একমাস ধরে সামাজিক সুরক্ষা মাস উদযাপনকে সামনে রেখে বিশেষ সচেতনতা শিবির চলছে।

বৃহস্পতিবার জয়নগর মজিলপুর পৌরসভায় একদিনের এই শিবিরে সাধারণ মানুষের আগ্রহ ছিলো চোখে দেখার মতন।বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রাপ্ত আর্থিক সুবিধা গুলি হল- সকল নথিভুক্ত অসংগঠিত শ্রমিকদের (১৮ থেকে ৬০ বছর) জন্য রাজ্য সরকারের থেকে প্রত্যেক শ্রমিক প্রতি মাসে ৫৫/- টাকা এবং তৎসহ চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন।

পেনশন প্রাপকের মৃত্যুতে তাঁর স্ত্রী/স্বামী নূন্যতম মাসিক ৫০০/- টাকা থেকে ৭৫০/-টাকা পাবেন।পূর্ণ মেয়াদ শেষে (৬০ বছর বয়স হলে)২,৫০,০০০/- টাকা পর্যন্ত পাবেন।এছাড়া স্বাভাবিক মৃত্যুতে নমিনি ব্যক্তি ৫০,০০০/- টাকা পাবেন।নির্মাণ কর্মীদের জন্য ১০০০/- টাকা।দুর্ঘটনা জনিত মৃত্যুতে নমিনী ব্যক্তি ২,০০,০০০/- টাকা পাবেন।পরিবহন কর্মীদের জন্য ১৫০০/- টাকা।শারীরিক অক্ষমতায় শ্রমিক নিজে ৫০,০০০/- টাকা থেকে ২,০০,০০০/- টাকা পর্যন্ত পাবেন।জয়নগর মজিলপুর পৌরসভা এলাকার বহু মানুষ এদিন এই সামাজিক সুরক্ষা শিবিরে অংশ নেন।

See also  বাঁকুড়ার সোমসারের জমিদার বাড়ির প্রাচীন দুর্গাপূজা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি