আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মথুরাপুরে হয়ে গেল ম্যারাথন দৌড় ও মহিলা কবাডি প্রতিযোগিতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর : পবিত্র ঈদ উপলক্ষে ৩ দিন ব্যাপী মিলন উৎসব হয়ে গেল মথুরাপুরে।রবিবার থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল।যার শেষ হয় মঙ্গলবার।মথুরাপুর থানার উত্তর বাসুদেবপুর পোল সন্নিকটস্থ ময়দানে উত্তর বাসুদেবপুর ইসলামিয়া স্পোর্টিং ক্লাব ও গ্রাম বাসীদের উদ্যোগে মঙ্গলবার এই উৎসব শেষ হয়।

রবিবার ১৬ দলের রবার বল প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা হয়।এর পরে জিমন্যাস্টিক প্রতিযোগিতা হয়।সোমবার ধাপাস বল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার শেষ দিনে ছোট থেকে বড় ১৮০ জন প্রতিযোগীকে নিয়ে বিশাল ম্যারাথন রোড রেস প্রতিযোগিতা ও চার দলের মহিলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকালে উওর বাসুদেবপুর ইসলামিয়া স্পোটিং ক্লাবের সামনে থেকে মাধবপুর পর্যন্ত প্রায় চার কিমি রাস্তায় ম্যারাথন দৌড়ে অংশ নেন প্রতিযোগিরা।দ:২৪পরগনার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিরা এই দৌড়ে অংশ নেন।

এ ব্যাপারে ক্লাবের সম্পাদক হাবিল পাইক বলেন, এলাকার মানুষের সারাবছর ধরে চাহিদা থাকে এই ধরনের খেলার।আর তাই আমরা এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করি।সম্প্রীতির মেল বন্ধন ঘটে এদিনের এই ম্যারাথন দৌড় ও মহিলা কবাডি খেলার মধ্যে দিয়ে

See also  পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা আসামীর সোনারপুরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি