আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কেতুগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে খুনের অভিযোগ—পলাতক স্বামী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের মোরগ্রাম কালীতলা পাড়ায় শনিবার সকালে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়ে পুলিশ বিউটি মাঝি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার পরিবারের সদস্যরা বিউটি মাঝির মরদেহ বাড়ির শোবার ঘরের বিছানায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটি রামজীবনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

নিহত গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলেই বিউটি মাঝিকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী পলাতক রয়েছে বলে জানা গিয়েছে। মৃতার দাদা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরেই তাঁর বোনকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন স্বামী। তাঁদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়েছে। মারধরের পাশাপাশি বোনকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ পরিবারের।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

See also  খুদে উদ্যোক্তাদের হাসিতে মুখর সেলিমাবাদ হাই স্কুল: জামালপুরে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সফল খদ্যমেলা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি